টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 11:24 pm

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। তাদের অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।

তিনি বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়াই নিজেদের সমস্যা সরাসরি জানাতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে সতর্কবার্তা দিয়েছেন, আইজিপি