টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 10:05 pm

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ ডলার (২.১৪ বিলিয়ন) পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে শুধু ২০ ও ২২ আগস্ট দু’দিনেই ১১৭ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে ১৭১ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর মধ্যে চলতি আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৭৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আরও ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, চলতি আগস্টের প্রথম ২২ দিনেও ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি, বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

মহাখালী পেট্রোল পাম্পে আগুন দগ্ধ এক

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ

রাজবাড়ীতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত, মৃত্যু ১ জন

সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবককে আটক,‘আদালতে সোপর্দ,

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩