টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জামায়াতের সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 25, 2026 4:09 pm

পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাজধানীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৫ আগস্ট) দলটির মহানগর উত্তর প্রথম দিনে বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার ২৩, ২৪ ও ৪০ নম্বর ওয়ার্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধনকালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আশা করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের এই উদ্যোগের পাশে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন। একই সঙ্গে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছি।

তিনি বলেন, আমরা এই ঢাকাকে বদলে দেবো, ইনশাআল্লাহ। এই ঢাকা পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট—গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সেই ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেন—জনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মোহাম্মদ সেলিম উদ্দিন সপ্তাহব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে।##

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে কঠোর আন্দোলন, দেশজুড়ে প্রতিবাদ: নার্স-মিডওয়াইফদের ৮ দাবিতে শাটডাউন

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র

গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ ।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

রাজধানীর উত্তরায় ১০ অপরাধী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট

বাসায় গলায় ওরনার সঙ্গেঝুলছিল শিক্ষার্থী মরদেহ

ঝিনাইদহে রতন বস ও রকন মিয়ার বিরুদ্ধে নারী ও মানবপাচারের অভিযোগ

ভারতের লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ আট জনের মৃত্যু

দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান বহুদূর