টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 26, 2026 6:20 pm

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন মো. অহিদুর রহমানকে (৪৩) গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বুধবার (২৬ আগস্ট) সকালে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, র‍্যাব-৩ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে রাজধানীর শাহজাহানপুর থানাধীন ঢাকা ব্যাংক লিমিটেড, ২০ আউটার সার্কুলার রোড রাজারবাগ রাস্তার উপর থেকে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন অহিদুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার নিকট থেকে ২টি স্মার্টফোন (জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত), বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা ও পার্সোনাল সিমকার্ড ২টি, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং ১টি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক জুয়া সাইটের অ্যাডমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ফেইক অ্যাকাউন্ট এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার বেটিং সাইট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিল বলে সে স্বীকার করে। তিনি মোবাইলের হোয়াটস অ্যাপ এবং মেসেঞ্জার এর চ্যাট হিস্টোরি পর্যালোচনা করে আসামির সাথে দেশ বিদেশের অন্যান্য ব্যক্তির সাথে জুয়া-বেটিং সাইট এর প্রচার ও অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। গ্রেফতার আসামি এই জুয়া-বেটিং চক্রের একজন সুপার এজেন্ট বলে জানা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

‎ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

কবিতা

যুক্তরাষ্ট্রের গুপ্তচর গ্রেপ্তারসহ রাজতন্ত্রপন্থী নেটওয়ার্ক ভাঙার দাবি ইরানের

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

ভূরুঙ্গামারীতে বুথ গার্ড মজনু পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফিরিয়ে প্রশংসিত

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা

মোহাম্মদপুর ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজান গ্রেফতার