টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির বাজারে কিছুটা স্বস্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 28, 2026 11:31 am

রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজির দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেলেও বেগুন ও টমেটোর দামে সেই স্বস্তিতে কিছুটা ভাটা পড়েছে। বাজারে এখন ঢেঁড়শ, পটোল, কাকরোল, ঝিঙে ও জালি ৬০ টাকা, করলা ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিপরীতে বেগুন ও টমেটোর কেজি ছুঁয়েছে ১২০ টাকা।

আজ শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে দেখা যায়, ঢেঁড়শ, পটোল, কাকরোল, ঝিঙে ও জালি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে বেগুন ও টমেটো কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০ টাকা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দাম কমে আসায় বাজার করতে আসা অনেক ক্রেতাই কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন। বনশ্রী এলাকায় বাজার করতে আসা কাইয়ুম বলেন, আগের তুলনায় এখন কয়েক ধরনের সবজির দাম কম। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। এতে বাজারের খরচ কিছুটা সামলানো যাচ্ছে। তবে বেগুন আর টমেটো ১২০ টাকা হওয়াটা বেশি।

8

আরেক ক্রেতা বলেন, একটা-দুইটা সবজির দাম কমলেই তো পুরো বাজারের চাপ কমে না। তবে পটোল, ঢেঁড়শ, ঝিঙে, পেঁপে কম দামে পাওয়া যাচ্ছে, এটা ভালো। বেগুন-টমেটোও যদি একটু কমত, তাহলে বাজারে আরও স্বস্তি আসত।বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর সরবরাহ ও ক্রয়মূল্য তুলনামূলক বেশি থাকায় এসব সবজির দামও কমছে না।

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা নাদিম বলেন, কয়েক ধরনের সবজি এখন বেশি আসছে। তাই দাম কম। পটোল, ঢেঁড়শ, ঝিঙে, জালি ৬০ টাকার মধ্যে বিক্রি করছি। পেঁপের দাম আরও কম, ৩০ টাকা কেজি। কিন্তু বেগুন ও টমেটো আড়তেই বেশি দামে কিনতে হচ্ছে।

আরেক বিক্রেতা বলেন, সবজির বাজারে এখন মোটামুটি স্বাভাবিক অবস্থা। যেগুলোর সরবরাহ ভালো, সেগুলোর দাম কমেছে। তবে বেগুন আর টমেটোর সরবরাহ সে তুলনায় কম হওয়ায় দাম বেশি।

রাজধানীর বাজারে বেশ কিছু সবজির দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বেগুন ও টমেটোর চড়া দাম এখনো বাজারের সেই স্বস্তিকে পুরোপুরি নিশ্চিত হতে দিচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢামেকে ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েএক সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী

স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ