টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার হত্যাকাণ্ড সংগৃহীত আলামত পাঠানো হবে ফরেনসিক ল্যাবে: পুলিশ কমিশনার

প্রতিবেদক
রংপুর ব্যুরো
August 28, 2026 8:55 pm

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেছেন রংপুরের নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ। পরিদর্শন শেষে তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। শুক্রবার ( ২৮ আগস্ট) দুপুরে পুলিশ কমিশনারের নতুন দায়িত্ব পেয়ে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ বলেন, যেকোনো ঘটনার তদন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া। অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর জবাব পেশাদারিত্বের সঙ্গে খোঁজাই পুলিশের কাজ। এ জন্য সব বিষয়কে সামনে রেখেই প্রতিটি তথ্য-উপাত্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার (২২ আগস্ট) রাতে নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রোববার ভোরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রুতিঅঙ্গনের ১৫ তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

স্ত্রীর সোয়া ৪ঘন্টা পরে স্বামী চলে গেলেন না ফেরার দেশে

ব্যবসায়িকদ্বন্দ্বে অপর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

জ্বালানির দাম বাড়লে মুদ্রাস্ফীতির শঙ্কা রয়েছে: ড. ম. তামিম

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ