টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 13, 2025 4:07 pm

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মোহাম্মদ জাকির হোসাইন(৩০)নামের এক হাজতি চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

শনিবার(১৩ সেপ্টেম্বর)বিকাল ৩টার দিকে ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী আরমান জানান, (০৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ৩টার দিকে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়। শনিবার(১৩ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান,নিহত জাকির কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ৩২৩৩৫/২৪ নিহতের বাবার নাম সৈয়দ আলী । তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরসিসি কাশিনাথপুরে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্ত্রীকে হত্যা করে ইমামের আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি: ১৬৪ ধারায় স্বীকারোক্তি ইমাম স্বামীর

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

২৪ জানুয়ারি বেতাগী আস্তানা শরীফে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বৃহত্তম বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন

আকিজ গ্রুপ হেলিকপ্টার সেবা চালু করলো

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

পুলিশের ভুয়া সোর্স পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ