টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 29, 2026 9:29 am

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াই টার দিকে গ্রেপ্তার বাবাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে , গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ নুরুল হককে গ্রেপ্তার করে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাটারায় একটি বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

৩৫৫ কেজি নকল ঘি জব্দ, জরিমানা গুনলেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী

ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালের হাজির করা হয়েছে

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান

অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি