টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 1, 2026 11:21 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা: মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। দাপ্তরিক এই আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আলোর ভুবন ও টিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেনকে ছাড়পত্র দেওয়া হল

দেশে বাড়ছে এইচআইভির সংক্রমণ আক্রান্তদের বেশিরভাগই তরুণ-অবিবাহিত

বিশ্বকাপের শোতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রামপুরায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত 

জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির ঘটনায় থানায় জিডি

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ