রাজধানী কলাবাগান থানা ঢালীবাড়ি লেক- সার্কাস এলাকার একটি বাসায় তৃতীয় তলা থেকে তাসনুফা তাবাসসুম মিম(২১)নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর)দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা নিহতে স্বামী মোঃ জামিউল হক জানান, রাতে আমাদের মধ্যে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে আমার স্ত্রীকে প্রথম স্থান হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান,আমরা রাতে খবর পেয়ে কলাবাগানের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাসনুফা তাবাসসুম মিম নামের এক নারীর উচ্চতম অবস্থায় উদ্ধার করি। পরে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের স্বজনরা বলে গত দুই বছর আগে জামিউল হক ফারুকীর সাথে তাবাসসুমের বিয়ে হয়।গতরাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে তার তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতনদের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি,চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের কন্যা। বর্তমানে স্বামী মোঃ জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগানের বাসায় ভাড়া থাকতেন।নিহত সাত মাসের কন্যা সন্তানের জননী ছিলেন।



















