টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 8 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 8, 2026 9:38 pm
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। দুর্ঘটনা সংক্রান্ত আরবি নথি অনুযায়ী নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। এক শোকবার্তায় তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়ায় বাসডুবি,নারী-শিশুসহ ১৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে,পদ্মাপাড়ে আহাজারি তদন্ত কমিটি গঠন

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতার অভিযোগ ভারতের

কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে ৩৬ জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন তিতাস উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাল আল আমিন হক বাবু

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আক্তার হোসেনের অবৈধ ভাবে উপার্জিত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি এক একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা