টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

প্রতিবেদক
রেজাউল হক
September 9, 2026 4:42 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বটতলা বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় ডিলারের মাধ্যমে ২০০ জন কৃষকের মধ্যে নির্ধারিত পরিমাণে সার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় সার সরবরাহের অংশ হিসেবে বটতলা বাজারে এ সার বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন ২০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। সার নিতে সকাল থেকেই কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে সার নিতে আসা আরও প্রায় ২০০ জন কৃষক এদিন সার না পাওয়ায় তাদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। এ বিষয়ে সার ডিলার বাদশা মিয়া জানান, পর্যায়ক্রমে কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে। এদিন ২০০ জন কৃষককে ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। বাকি ২০০ জন কৃষককে আগামীকাল সার দেওয়া হবে।

ডিলার মতিয়ার রহমান বাদশা (মন্ডল) জানান, রাজারহাট উপজেলার কৃষি অফিসার এর বক্তব্য অনুযায়ী বাকি কৃষকদের সার আগামী কাল দেওয়া হবে এবং কৃষকদের মধ্যে যাতে সুষ্ঠুভাবে সার বিতরণ করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া গেলে চলতি মৌসুমের চাষাবাদে সুবিধা হবে। তারা নির্ধারিত সময়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের দু’দিন পরে নির্মাধীন ভবনে লিফটের বেজমেন্টে জমে থাকা পানি মিলল নিরাপত্তা কর্মীর মরদেহ

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়, নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট

মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা গ্রেফতার

সমুদ্র রক্ষায় জাতিসংঘ মহাসচিবের আহ্বান বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার