টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসহ কথিত সাংবাদিকের স্ত্রী আটক, সাংবাদিক পলাতক

প্রতিবেদক
হিলি প্রতিনিধি
September 10, 2026 1:10 pm

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক কথিত সাংবাদিকের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত ওই সাংবাদিক পালিয়ে গেছেন বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে টাস্কফোর্স পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহীন আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কথিত সাংবাদিক ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহীন আলম পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক শাহীন আলম দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দেশীয় অস্ত্রের মহড়া ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদাবাজি এবং গ্যাং তৈরি করে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এছাড়া তার বিরুদ্ধে ভারতে রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য পাচারেরও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শাহীন আলম একটি বেসরকারি টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সম্প্রতি ইউপি সদস্য লাইজু মিয়া, স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও পলাশ মিয়াসহ কয়েকজন গ্রামবাসী শাহীনের মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতেই এ যৌথ অভিযান চালানো হয়।

এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক উম্মে হাবিবাকে আসামি করে মামলা দায়ের এবং জব্দ করা আলামতসহ আটক আসামিকে পাঁচবিবি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন কমিটিতে নাসিরনগরে গর্বিত সন্তান

রাজধানীর পল্লবীতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজের অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ পরিবারদেরকে হয়রানি করছে

কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

শেখ হাসিনা ও তার দল বিগত ১৬ বছরে ব্যাপক লুটপাট করেছেন:হাফিজ উদ্দিন আহমেদ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক ও দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু