টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত

প্রতিবেদক
শহিদুল ইসলাম
September 10, 2026 10:31 pm

চট্টগ্রাম চ্যাম্পিয়ন, হবিগঞ্জ-সিলেট রানার্স-আপ; কাউন্সিলর, কমিউনিটি লিডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্ট ও এনফিল্ড কমিউনিটি ডে ২০২৬। এনফিল্ড স্পোর্টিং কমিউনিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ছিল পরিবার ও শিশুদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন।

সম্প্রতি রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Latymer School Sports Grounds, N9 9TN-এ অনুষ্ঠিত এ আয়োজনে উত্তর লন্ডনের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি পরিবার, তরুণ-তরুণী, শিশু ও কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আঞ্চলিক ও জেলা-উপজিলা ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চট্টগ্রাম দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হবিগঞ্জ-সিলেট দল রানার্স-আপ হয়। টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, ক্যাবিনেট মেম্বার, কমিউনিটি লিডারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনের সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে দেন। তাঁরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার এমন উদ্যোগের প্রশংসা করেন।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি বাউন্সি ক্যাসেল, শিশুদের বিভিন্ন প্লে অ্যাক্টিভিটি, ফুড স্টল, আইসক্রিম ও ট্রিটস, পিকনিক ও রিল্যাক্স করার ব্যবস্থা থাকায় পুরো দিনটি পরিণত হয় একটি প্রাণবন্ত পারিবারিক উৎসবে। বিশাল খোলা মাঠে পরিবারের সদস্যদের নিয়ে অনেকে পিকনিকের আয়োজন করেন এবং বন্ধু-স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

আয়োজকদের পক্ষ থেকে পরিবারবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পার্কিং, খাবার ও বিনোদনের নানা সুবিধা রাখা হয়েছিল। ফলে শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে উত্তর লন্ডনের অন্যতম আনন্দময় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আয়োজন।

অংশগ্রহণকারী পরিবার ও দর্শনার্থীরা বলেন, শুধু ফুটবল নয়, পুরো আয়োজনটি ছিল কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। তারা এমন সুন্দর আয়োজনের জন্য এনফিল্ড স্পোর্টিং কমিউনিটির উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও কমিউনিটির প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকের জরুরি বিভাগে পাশেই পরে ছিল অজ্ঞাতনামা এক বৃদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ হাসান মাহমুদের ৫ উইকেট

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

মিরপুর ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএই’র ঈদ উপহার বিতরণ

ভূরুঙ্গামারীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন আরিফ বহিষ্কার