টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

প্রতিবেদক
এ কে পলাশ
September 10, 2026 11:55 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। সিঁধেল চোরচক্রের এক সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. জালাল উদ্দিন (৪৩) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাউছিয়া পাওয়ার হাউসের সামনে থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. এনামুল হক ওরফে শানু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিনকে (২১) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭) এবং চুরির মামলার পলাতক আসামি মো. রবিউল হাসানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

উলিপুরে বাড়িতে আগুন, ১ লাখ টাকার ক্ষতি

যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকে ধাক্কায় এক যুবকের মৃত্যু

নাস্তিক মাইকেল মনির খানের ফাঁসীর দাবীতে নাসিরনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৩০

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের