টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 16, 2026 4:58 pm

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই

অস্ত্র উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানলেন এলিট কোর্সের গার্ড মাহবুব আলম

বীরগঞ্জে বাড়িতে প্রবেশে বাধা,গেটে তালা-অসহায় পরিবার এলাকায় চরম উত্তেজনা

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধ অপরাধী এক কয়েদের মৃত্যু

তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপিদের মৃত্যুতে সংসদে শোক

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবেঃ  এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন