টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 18 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
September 18, 2026 4:21 pm

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরের হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক।

তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কিনা।

জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে উপস্থিত হন। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।

আদেশে আরও বলা হয়, তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা সরকারি চাকরিজীবীদের নোটিশ

দীর্ঘদিন কারাভোগের পর মুক্ত বিহঙ্গে জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

সুখের আশায় ঢাকায় এসে লাশ হয়ে ফিরলো বাড়ি

ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয় : আইসিটিমন্ত্রী

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান, ডিমলায় বিজ্ঞান সপ্তাহের সমাপনী

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্র্যাইব্যুনালে হাজির

দ্য ওয়াশিংটন পোস্টে,দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, পেন্টাগনের উদ্বেগ