টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 21 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রেপ্তার-১৬

প্রতিবেদক
এ কে পলাশ
September 21, 2026 6:33 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পলাতক আসামি, চুরি মামলার আসামি, জিআর সাজা ও পরোয়ানাভুক্ত আসামি এবং সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এবং বিভিন্ন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি।
একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মোরশেদ মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. সোহেল প্রকাশ মো. সুয়েলকে (৩২) গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. মেহেদী হাসান সবুজ (৩০) এবং জিআর পরোয়ানাভুক্ত মো. সারোয়ার (৩৬) ও রুপালী আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, একই দিনে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন—মো. রেজাউল (২২), শিপন (২৪), সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), মো. শাকিল (২২), মো. সাগর (২৪), মো. সাইফুল (১৮), মো. শাকিব (৩৩), মো. লিটন (৩৩) ও মো. মেহেদী হাসান রানা (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ জনকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
নির্মাণ শ্রমিকের মৃত্যু

উল্টো পথে আসা বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে ৭জন যাত্রী আহত

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

ভাটারায় একটি বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে – স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন নিজস্ব প্রতিবেদক