টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পাট কেনাবেচা নিয়ে ১০ বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ পাট ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 22, 2026 4:53 pm

নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে পাট কেনাবেচাকে কেন্দ্র করে অন্তত ১০টি বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে পাট ব্যবসায়ী জাকির মোল্লার বিরুদ্ধে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নড়াগাতী থানা এলাকার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবদুন গ্রামের সিদ্দিক কাজী পাট বিক্রির কথা বলে ব্যাবসায়ী জাকির মোল্যার কাছ থেকে অগ্রিম ১ হাজার টাকা নেয়। কিন্তু সিদ্দিক পাট না দেওয়ায় ব্যাবসায়ী জাকির সিদ্দিকের বাড়িতে গিয়ে ১ হাজার টাকার সাথে ১শ টাকা সুদসহ ফেরত চাই। এ সময় দুজনের ভেতর বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

পাট বিক্রেতা সিদ্দিক কাজি বলেন, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাট ব্যাবসায়ী জাকিরের সাথে আমার পাট কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরের দিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জাকির মোল্যার (৩৫) নেতৃত্বে মহাসিন মোল্যা (৪৫), হাসান মোল্যা (৫০), আফতাব মোল্যা (৩৫), লুৎফর মোল্যা (৬০), হাফিজুর ফকির (৩৫), আকিদুল ফকির (৫৫), লতিফ মোল্যা (৪০), মুসা মোল্যা (২১), রফিক মোল্যা (৫৫)।

টুটুল মোল্যা (৪৫), সাইফুল মোল্যা (৪৫), বাবর ভূইয়া (৫০), ইলিয়াছ ভূইয়া (৪৫), জাকির ভূইয়া (৩০)সহ আরও অনেক দেশীয় অস্ত্র দিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমাদের পক্ষীয় লোকজনের অন্তত ১০টি বাড়িঘর ভাংচুর করে, বাধা দিতে গেলে বাড়ির মহিলাদের মারধর করে। বাড়িঘর ভেঙে বাড়ির মূল্যবান সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।

এ ঘটনায় সিদ্দিক কাজির কাকা মোসা কাজি ২০ সেপ্টেম্বর বাদী হয়ে ১৫ জনের নামসহ আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পাট ব্যবসায়ী জাকির মোল্যা বলেন, সিদ্দিক কাজি আমার কাছে পাট বিক্রির কথা বলে টাকা নিয়ে আমাকে পাট না দিয়ে অন্যত্র বিক্রি করে। পরে আমি টাকা চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ায় সিদ্দিক কাজির সাথে কথাকাটাকাটি হয়। পরের দিন সকালে ওরা ওদের নিজেদের বাড়িঘর নিজেরা ভেঙে আমাদের নামে মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

নড়াগাতি থানা পুলিশের ওসি মো. হোসেন আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

উত্তর বাড্ডায় এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শিবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা