টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রেললাইনে অজ্ঞাত নারী-পুরুষের ম/রদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 22, 2026 5:00 pm

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে পৃথক ঘটনায় রেললাইন থেকে অজ্ঞাত এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

দুটি ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ; সেনাবাহিনীর হস্তক্ষেপ

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

অনুমোদনের অপেক্ষায় ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প

চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন তিন দফা দাবি

কুমিল্লায় নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

ফ্যামিলি কার্ডে টাকা পেয়েছেন ৩৭ হাজার ৮১৪ পরিবারের ‘নারী প্রধান’: প্রধানমন্ত্রী

চার হাজার শয্যার ভবন নির্মাণ হচ্ছে ঢাকা মেডিকেল স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দে মাতোয়ারা চিকিৎসক-নার্স-কর্মচারীরা