টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 25 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আটক ২

প্রতিবেদক
নাজমুল হাসান
September 25, 2026 8:21 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মোঃ রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালান।

অভিযানকালে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে মোঃ রফিকুল (৩৩), পিতা—মৃত আফসার আলী, সাং—তারাপুর পণ্ডিতপাড়া এবং মোঃ রুবেল (ডলার), পিতা—মোঃ জাহাঙ্গীর, সাং—তারাপুর মোড়লপাড়া, উভয় থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহাখালীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ডেসকো ঠিকাদারি কর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ‘একজন নিহত, ‘একজন আহত”

বীরগঞ্জে পালিত হলো ২০০ বছরের ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা

মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী আটক

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট সৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ