টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে আনসার সদস্যরা

প্রতিবেদক
কে এস ইসলাম
September 27, 2026 10:59 pm

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সি পাবলিক টয়লেটের পাশ থেকে দই প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। তারা হলেন, জিসান(২৬)ও নিরব (২৮)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢামেক জরুরি বিভাগের সামনে পাবলিক টয়লেটে পাশ থেকে আটক করা হয়।পরে তাদের ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, সকালে একটি টহল দল মেডিকেল টহল দেওয়ার সময়‌ দুইপ্রতারক চক্রের সদস্যকে ঢামেক জরুরি বিভাগের পাবলিক টয়লেটের সামনে থেকেআমার টহল টীম হাতেনাতে আটক করে। পরে আমাকে খবর দিলে আমরা প্রতারক চক্রের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।

তিনি আরো জানান,অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে তাদের টাকা পয়সা সোনার গয়না ও মোবাইল হাতিয়ে নেই। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড ও চারটি ভোটার আইডি কার্ড গাজা ও বিদেশি ডলার ও টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢামেকের আনসার সদস্যরা দুই প্রতারক চক্রের সদস্যকে আটক করে আমাদের এখানে নিয়ে আসে।আমরা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছি ও দুই প্রতারককে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক, স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইরানিদের সহায়তায় স্বর্ণালঙ্কার, জমানো টাকাসহ মূল্যবান সম্পদ দিচ্ছেন কাশ্মীরবাসী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল,ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

প্রস্তুত জাতীয় ঈদগাহ, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসুল্লি, শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা