টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 28 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

প্রতিবেদক
সাভার প্রতিনিধি
September 28, 2026 8:36 pm

‎সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎সোমবার সকালে সাভার পৌর বিএনপি ও সাভার উপজেলা বিএনপির উদ্যোগে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
‎
‎মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের প্রতিবাদ ও ক্ষোভের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতার মাধ্যমে জনগণের অধিকার দমিয়ে রাখা যাবে না।”
‎
‎এ সময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি ও প্রতিবাদ জানিয়ে যাব।”
‎
‎সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্ম গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করে। সেই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছি।”
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম কামাল (কামাল হোসেন), সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার এবং আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে পরিণত করা হবে: বিমানমন্ত্রী

বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করলো দুবাই বিমানবন্দর

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার-১

শেষ অধ্যায়ে প্রবীণদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের আহ্বান

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার

সুতার ওপর ঝুলছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি