টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে অভিমত নগর পরিকল্পনাবিদদের, তাৎক্ষণিক চিকিৎসা সমাধান নয়,ডেঙ্গু-হাম মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 2, 2026 6:13 pm

তাৎক্ষণিক চিকিৎসা রোগ সারানোর গতানুগতিক ধারণায় ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলা করা যাবে না বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘমেয়াদি ও সুসংহত নগর পরিকল্পনা গ্রহণের জন্য তাগিদ দিয়ে তারা বলেছেন, ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) ও ড্রোন বেইজড ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে এইডিস মশার উৎসস্থল খুঁজে বের করার প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘হাম ও ডেঙ্গু: জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মো. শহীদুল্লাহ এবং বোর্ড সদস্য (মেম্বারশিপ অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ সাদী মো. হারুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মূল প্রবন্ধে বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন, জলাধার ও গাছপালা ধ্বংস, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত পয়োঃনিষ্কাশন ব্যবস্থার কারণে দেশের শহরগুলো আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভূমি ব্যবহারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও জলাশয় হারানোর ফলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার নিরাপদ প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে। অপরিকল্পিত এই আত্মঘাতী প্রবণতা চলতে থাকলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।’

শহরে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় গতানুগতিক লোক দেখানো কার্যক্রমের তীব্র সমালোচনা করে বিআইপি সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহম্মদ মোসলেহ উদ্দিন হাসান ড্রোন ম্যাপিং ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর কঠোর জোর দিয়েছেন।

ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের কর্মীরা সাধারণত রাস্তা ধরে হেঁটে হেঁটে স্প্রে করার কারণে রাস্তার পাশের নর্দমা নজরে এলেও বহুতল ভবনের ছাদের কর্নার বা পেছনের অংশে জমে থাকা মশার প্রজননস্থল সম্পূর্ণ দৃষ্টির আড়ালে থেকে যায়। জিআইএস ও ড্রোন বেইজড ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে কোনো বিল্ডিংয়ের কোন ছাদের কোন কোণায় সর্বনিম্ন তিন ইঞ্চি ময়লা বা পানি জমে আছে তা নিখুঁতভাবে চিহ্নিত করে সরাসরি সেখানে ওষুধ বা কীটনাশক স্প্রে করার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।’

বিআইপির সহ-সভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, সারাবিশ্বে ‘ওয়ান হেলথ’ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের নামে প্রকৃতি ও পরিবেশকে নির্মমভাবে ধ্বংস করে ফেলা হয়েছে।

জনস্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারকদের সতর্ক দিয়ে তিনি বলেন, ‘দুর্যোগ এলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বেন আর দুর্যোগ কেটে গেলে আবার ঘুমিয়ে পড়ব, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জনস্বাস্থ্য ও পরিকল্পনাকে সারা বছরের নিয়মিত অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ব্রাজিল আর্জেন্টিনার দুই কিংবদন্তি আসছেন ঢাকায়

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

ফায়ার সার্ভিস ও বেবিচক সমঝোতা স্মারক স্বাক্ষরিত