টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

প্রতিবেদক
এ কে পলাশ
October 3, 2026 11:50 am

কুমিল্লা গোমতী নদীর বেড়িবাঁধ, রাস্তা ও নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতনসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত গোমতী নদীর বেড়িবাঁধ, রাস্তা ও নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ রতনসহ ৫৯ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।

ওসি জানান, কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহাদাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে রতন পুলিশের নজরদারিতে ছিলেন।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি তৌহিদুল আনোয়ার।

উল্লেখ্য, ২০২২ সালে মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহাদাত নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

রূপগঞ্জের ৩০০ফিট জলসিড়ি এলাকায় প্রাইভেট কারে ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি হজযাত্রী

ঢামেকে তৃতীয় শ্রেণি কর্মচারীদের নির্বাচনে সভাপতি আলী ও সম্পাদক রুহুল

প্যারিস রোড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায়– আমিনুল হক

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

কুমিল্লা চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন, শোকে স্তব্ধ ২ গ্রাম

সাভারে ভোররাতে অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার