টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা; নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার এক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 5, 2026 6:16 pm

যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকার মাছ আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে আত্মসাৎকৃত মাছ বিক্রির নগদ ৪ লক্ষ ৬৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিএমপি এসব তথ্য জানায়৷

গ্রেফতারকৃতের নাম- মোঃ ছিয়াম হোসেন (২২)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন একজন সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। আলোচনার একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী দাবি করে যৌথভাবে মাছের ব্যবসা করার প্রস্তাব দেন। ২০ সেপ্টেম্বর তরিকুল হক দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে ব্যবসার প্রস্তাব দিলে বাদী তাতে সম্মত হন।

পরবর্তীতে গত ১ অক্টোবর তারা দুজন বাগেরহাট জেলার একটি মাছের আড়ত থেকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টুন চিংড়ি মাছ ক্রয় করে একটি বাসে করে ঢাকায় পাঠিয়ে দেন। মাছ বাসে পাঠিয়ে বাদী ও অভিযুক্ত ছিয়াম অন্য একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ২ অক্টোবর রাত অনুমান ০৯:০০ ঘটিকায় বাসটি ধোলাইপাড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান এবং নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে সায়েদাবাদ বাস কাউন্টারে পৌঁছে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন অচেনা কেউ মাছের কার্টুনগুলো ট্রাকে করে নিয়ে গেছে।

পরদিন ৩ অক্টোবর সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় মামলার বাদী জানতে পারেন গাজীপুরের চান্দনা এলাকায় অভিযুক্ত ছিয়ামকে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে ছিয়ামকে হেফাজতে নেয় এবং তার কাছে থাকা ১২ কার্টুন মাছ বিক্রির ২ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করে। পরবর্তীতে ছিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় ময়মনসিংহের নান্দাইল থেকে আরও ২ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে অটোরিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে চারজনের মৃত্যু

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব জব্দ

কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলায় আহত ১০

যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদিকে ধন্যবাদ জানালো ইরান

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড