টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 6 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি; যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার চার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 6, 2026 11:31 pm

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে একটি গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ পারভেজ মুন্সী (৩২), ২। মোঃ ইমরান হোসেন (৩৮), ৩। মোঃ জুনায়েদ হোসেন কুরবান (২৭) এবং ৪। মোঃ আসিফ ইসলাম (৩৩)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকার একটি গ্যারেজে গিয়ে গ্রেফতারকৃতরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এ সময় গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করে গ্যারেজ মালিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা।

বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে যাত্রাবাড়ী থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, গ্রেফতারকৃত চারজনের কেউই পুলিশ সদস্য নয়। তারা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করছিল। পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট, টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বাড়ছে হামলার তীব্রতা,ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারালো ৭ যুদ্ধবিমান

ওয়ারী চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

ডিএসসিসি প্রশাসক হুট করে ফুটপাতের হকার উচ্ছেদ নয়, ঢাকায় হবে ৮টি নৈশ মার্কেট

ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার

যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ