টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমের জোর গুলির চেয়েও বেশি শক্তিশালী: শেখ সাদী খান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 7:52 pm

সত্য লেখার আহ্বান জানিয়ে কবিদের উদ্দেশ্যে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান বলেছেন, “আপনারা সত্যটা লিখবেন, ভয় পাবেন না। কারণ কলমের যে জোর, তা গুলির চেয়েও অনেক বেশি শক্তিশালী।”

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রয়াত কবি আসাদ চৌধুরীর সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে শেখ সাদী খান বলেন, “আসাদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৫-৭৬ সালের দিকে উনার সঙ্গে আমার পরিচয়। আমি তখন তরুণ, রেডিও-টেলিভিশনে সুরকার হিসেবে কাজ করছি। আসাদ ভাই খুব ভালো মানুষ ছিলেন। উনার ‘প্রচ্ছদ ‘ অনুষ্ঠানের সংগীতের দায়িত্ব আমার ওপর ছিল।”

তিনি আরও বলেন, “আসাদ ভাইয়ের সঙ্গে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ঘুরেছি। এটিএন বাংলা যখন ট্যালেন্ট হান্ট শুরু করেছিল, তখন আসাদ ভাই, আমি, আতাউর রহমান, ববিতা আপাসহ আমরা সবাই একসাথে ছিলাম। তখন উনাকে খুব নিবিড়ভাবে পেয়েছি। উনি যেকোনো বিষয়ে মানুষকে জাগ্রত করতে পারতেন।”
দেশের সার্বিক পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে প্রখ্যাত এই সুরকার বলেন, “আমরা বাঙালি জাতি হলেও মূলত সংকর জাতি। তাই আমরা একে অপরকে মূল্যায়ন করতে চাই না, আমাদের চরিত্র ভালো না। কোনো কিছু ভালো লাগলে তা নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। সত্যি কথা বলা এখন এক ধরনের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।”

নিজের মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, তবে এখন আর কাউকে বলি না। ২৪ বছরে স্বাধীন করা দেশে নিজেদেরই নিরাপত্তা নেই। তবে কবিরা সত্য বলতে পারেন, লিখতে পারেন। সেই কবিদেরও বাংলাদেশে ধরা খেতে হয়েছে।”
দেশপ্রেম ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে শেখ সাদী খান বলেন, “যার যার রাজনৈতিক আদর্শ বা মত ভিন্ন থাকতে পারে, কিন্তু একটি ভূখণ্ডের জন্য কেন আমরা এক হতে পারছি না? কেন আমাদের মানচিত্রকে ছিন্নবিচ্ছিন্ন করছি? এসব দেখে আমার খুব কষ্ট হয়, আর এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই।”
এ সময় সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

পৈত্রিক জমি বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাতিজাদের উপর হামলা ও বাড়িতে অবরুদ্ধ রাখাই আহত এক-জন 

দুই দফায় আসছে সরকারি চাকরিজীবীদের ৮ দিনের লম্বা ছুটির সুযোগ

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

আইন অনুযায়ী যোগ্যরা নির্বাচন করতে পারবেন: আ. লীগ প্রার্থীদের প্রসঙ্গে সিইসি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য আহত

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ