টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশাপুর বাজারে হা-ডু-ডু ফাইনাল; বড়টিয়া চ্যাম্পিয়ন

প্রতিবেদক
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
October 10, 2026 12:53 pm

তিন দশক পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর বাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আশাপুর বাজার মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ফাইনালে বীরসিংজুরী স্পোর্টিং ক্লাবকে (০-২) পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড়টিয়া ইউনিয়নের সোনালী ক্লাব।

আশাপুর, সড়কঘাটা ও চরবিনোরড়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। একপর্যায়ে দর্শকে ভরে যায় মাঠের চারপাশ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, কৌশল ও দক্ষতায় দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ। খেলার উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহসভাপতি মো. খালেক শিকদার, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আলী খান, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বিস্তারে মাঠের খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ কমছে। এ ধরনের উদ্যোগ তরুণদের মাঠমুখী করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। একসময় গ্রামের মাঠ, হাটবাজার ও খোলা জায়গায় এ খেলা ঘিরে মানুষের ব্যাপক সমাগম হতো। পাড়া-মহল্লা কিংবা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের প্রতিযোগিতা ছিল গ্রামীণ বিনোদনের অন্যতম অনুষঙ্গ। তবে আধুনিক বিনোদনের বিস্তারে অনেক এলাকায় ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে।

খেলার প্রধান আয়োজক ও সিংজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রিপন বলেন, দীর্ঘ বছর পর আশাপুর বাজারে আবারও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্দেশনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে খেলাটিকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

উত্তরা বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

এক দিনে সারা দেশে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার: জ্বালানি বিভাগ

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

দেশের বিভিন্নস্থানে পরপর তিনদিন শিলাবৃষ্টি