টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত এলাকায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2026 2:51 pm

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সীমান্ত সংলগ্ন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য।

সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত মণ্ডপগুলো এবং ব্যাটালিয়ন সদরের কাছাকাছি এলাকার পূজামণ্ডপগুলোতে বিজিবি নিরাপত্তা সহায়তা দেবে। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী অঞ্চলগুলোতে দ্রুত টহল ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীতে দায়িত্ব পালনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সরকারি নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার আলোকে ঢাকার দায়িত্বের পরিধি নির্ধারিত হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

মোহাম্মদপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-১