টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 14, 2026 11:46 am

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো। তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ। এলাকার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, রাজনীতিতে শূন্যতা তৈরি হলো। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ এই এলাকা থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তিনি সংসদে এলাকার উন্নয়নের জন্য সোচ্চার ছিলেন। এই এলাকার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে।’

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে রিজভী বলেন, ‘তিনি যে খুব বার্ধক্যে পৌঁছেছিলেন, তা-ও নয়। দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনে অসুস্থ হয়ে তিনি আজ পৃথিবী থেকে বিদায় নিলেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সমর্থক ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাব। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী মরহুম সালাহউদ্দিন আহমেদকে শেষবারের মতো দেখতে তার বাসায় যান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী পাঁচ দিনের রিমান্ডে

হজে গিয়ে সৌদি আরবে ৩৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে যুদ্ধের প্রভাব

সাংবাদিকদের মারধরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার