টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি
October 14, 2026 7:04 pm

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে পাশের চারতলা ভবনেও। ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। অনেক আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানাটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি আরও বলেন, আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আগুনের কারণ, হতাহতের সম্ভাব্য সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

ঈদ উপলক্ষে হিলি বন্দরে আজ থেকে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

সামনের পরীক্ষার টেনশনে গলায়ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ

মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

ইরানে এখনও সামরিক অভিযান শেষ হয়নি, আরও পদক্ষেপ বাকি রয়েছে: নেতানিয়াহু