টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
October 19, 2026 1:07 pm

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য বাঁহাতি এই স্পিনারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। আর সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। রোববার এই বিবৃতিতে এমনটি জানায় বিসিবি।

সম্প্রতি অধিনায়কত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় দায়িত্ব পেলেন ২৬ বছর বয়সী নাহিদা। দেশের নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৩২টি। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যায় নাহিদার অবস্থান পঞ্চম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর ২৪ বছর বয়সী সোবহানার মোস্তারি পেলেন নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।

এই সংস্করণে তার রানও এক হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সোবহানা। তার আগে এই কীর্তি গড়েছেন নিগার সুলতানা ও ফারজানা হক।

নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্য, চিকিৎসা ও সেবা ব্যাহত!

‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস প্রশ্নে রোনালদো

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি যেভাবে ৩০ হাজার কোটি ডলারের তহবিল পাবে তেহরান

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচ থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্বার

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

সারা দেশে টানা ৫দিন বৃষ্টির পূর্বাভাস

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

বিআরটিএ কর্মকর্তা ও সেবা গ্রহীতাকে হেয় করতে ৩ পোর্টালে একই ধরনের মিথ্যা সংবাদ: নাম ও বানান ভুলেই প্রকাশ পেল অপসাংবাদিকতার নমুনা !