টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2026 1:20 pm

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে পেট্রোলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১ টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের পাশ থেকে এটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, সন্দেহজনক ব্যাগটির খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। এ সময় মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে কুমারখালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর: প্রযুক্তিমন্ত্রী

পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’

এবার বাড়ল লঞ্চের ভাড়া

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন সরওয়ার