টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2026 7:21 pm

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন করেছেন, তা গ্রহণ না করে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এ আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ইতিবাচক। তবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের বিষয়টি ভুল ছিল। এজন্য তিনি সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশও করেছেন। কী কারণে, কোন পরিস্থিতিতে তিনি অস্ত্র প্রদর্শন করতে বাধ্য হয়েছেন, তাও পরিষ্কার করেছেন। মাদক কারবারিদের হামলার মুখে বাধ্য হয়ে তিনি অস্ত্র প্রদর্শন করেছেন বলে জানান। সরকারের মাদকবিরোধী অবস্থানের স্বার্থে তার অব্যাহতির আবেদন গ্রহণ না করে পুনর্বিবেচনা প্রয়োজন।

জুলাই জার্নালিস্ট ইউনিটি মনে করে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হলে ঢাকাসহ সারাদেশে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এটি কারও জন্যই কাম্য নয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনীতিবিদ। তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরও জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের পাশে ছিলেন। মন্ত্রিসভা থেকে তার পদত্যাগ কার্যকর হলে জুলাইবিরোধী পক্ষ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

জেজেইউ জানায়, ইশরাক হোসেনের সকল কার্যক্রম ও চিন্তা-চেতনার সাথে সংগঠনের সদস্যগণ একমত নন। তবে জুলাইয়ের স্বার্থে সবাই এক জায়গায় একমত। ইশরাক হোসেন বর্তমান ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আরও পরিণত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং এ ধরনের ভুল ভবিষ্যতে করবেন না বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে। একইসাথে প্রথমবারের ভুল পুনর্বিবেচনা করে মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের আবেদন গ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বীরগঞ্জে নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা

ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: হাবিবুল্লাহ সায়ারি

মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

ডিমলায় শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার