টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 25, 2026 10:03 pm

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা ও সেবাকাজের গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়। তিনি ২৫ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে এ আহ্বান জানান।

সকাল ৯-৩০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর মহাপরিচালক মহোদয় তাঁর দরবার গ্রহণ শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করায় সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তাদের এবং অপারেশনাল কাজে আত্মদানকারী সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি তাঁর কর্মজীবন হতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দরবারে ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজ ও সার্বিক মানোন্নয়নে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকলকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।” তিনি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের পেশাদারিত্বের সাথে অপারেশনাল কাজে নিয়োজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।

এরপর তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পর্যায়ক্রমে তিনি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। বেলা ১২:০০ ঘটিকায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি হয়। ছবি ও খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

বিআরটিএ’র মেট্রোঃ-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে,‘অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

নাসির নগরে ধানের শীষের সর্বশেষ জনসভায় বাঁধ ভাঙা জোয়ার

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রীর পরিদর্শনে এসে হতবাক ,দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না

ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের অভিযান,সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন

বোয়ালখালী’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন