রাজধানীর কদমতলী থানা গ্যাসরোড ৬ নং গলি এলাকার একটি বাসায় মোছাঃ জরিনা বেগম(৩২)নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(০৫অক্টোবর)বিকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ নুসরাত জাহান জানান,আমরা খবর পেয়ে কদমতলী গ্যাস রোড ৪ নম্বর গলির সজীবের বাড়ি থেকে জরিনা মরদেহ উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষেময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা পরিবারের মুখে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে নিজরুমেসিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবুও ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত জরিনার বোন মোছাঃআছিয়াজানান, আমার বোন রাগী ও জেদি প্রকৃতির ছিল সকালে তাদের মধ্যে কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।জরিনার স্বামীভাঙ্গারি ব্যবসা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাচগাও গ্রামে মৃত আব্দুর রহিম হাওলাদারের মেয়ে। বর্তমানে কদমতলী গ্যাস রোড ৪ নং সজীব সাহেবের বাড়ির ভাড়াটিয়া স্বামী আব্দুর রহিম(নয়ন)সর্দারের সঙ্গে থাকতো।জরিনা এক ছেলে এক মেয়ের জননী ছিলেন ও ছয় বোন চার ভাই।


















