টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে

প্রতিবেদক
Abdullah
September 4, 2025 3:20 pm

মনির হোসেন
তৃতীয় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে জানানো বার্তায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি পুলিশি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করছে। তবে এ প্রযুক্তি যেন মানবকল্যাণে ব্যবহৃত হয়, সে আহ্বান জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, এআই ও অন্যান্য ডিজিটাল সরঞ্জাম তদন্ত কার্যক্রমকে ত্বরান্বিত করা, ন্যায়বিচারের সুযোগ প্রসারিত করা এবং অপরাধ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে ব্যবহার করা হলে এগুলো পুলিশ বাহিনীর দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে সতর্ক করে বলা হয়েছে, প্রযুক্তির প্রয়োগ অবশ্যই মানবাধিকার সুরক্ষা, পক্ষপাত কমানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনই মানুষের বিচারবোধকে প্রতিস্থাপন করা যাবে না। প্রশিক্ষিত ও নীতিবান পুলিশ কর্মকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য থাকবে।বার্তায় আরও বলা হয়, আধুনিকীকরণের সাথে মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। মানবতা যেন প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে থাকে।

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আস্থা পুনর্নির্মাণ, কমিউনিটি-ভিত্তিক পুলিশিং জোরদার এবং সবার জন্য নিরাপদ ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন

তারেক রহমানের ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আব্দুর রহিম

হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান: ইরানকে ট্রাম্প

রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর, বিক্রির অপেক্ষায় শিল্পী শ্রী কমল চন্দ্র মোহন্ত

ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প, কী আছে সেই ১৪ দফায়

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা,গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট