টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শশীদলে ৬০-বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক
এ কে পলাশ
October 13, 2025 4:23 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

সোমবার (১৩ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সুলতানপুর ৬০ বিজিবি এসব শাড়ি জব্দ করে।
বিজিবির সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান সর্বোতভাবে অব্যাহত রয়েছে এবং থাকবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

রাজধানীর তেজগাঁও বিভিন্ন এলাকা থেকে ৬৭ অপরাধী গ্রেফতার

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত

রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ,আলোচনায় উঠছে ১৭ প্রকল্প

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

​কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু