টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে আবারো ধরা খেল ভুয়া চিকিৎসক

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 16, 2025 1:53 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ নং ওয়ার্ড থেকে সজীব বর্মন(৩৫) নামে এক ভুয়া চিকিৎসক আটক।

বৃহস্পতিবার(১৬ অক্টোবর)বেলা সোয়া ৩টা দিকে ঢামেক হাসপাতালের ২০ নং ওয়ার্ড থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোগীর আত্মীয় লিটন চক্রবর্তী জানান, কিশোরগঞ্জ জেলা কটিয়াদী থানা এলাকায় আমাদের গ্রামের বাড়ি।আমার শশুর অরুণ চক্রবর্তী অসুস্থ হলে, আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের ২০০ নং ওয়ার্ডের ভর্তি করা হয়। পরে সজীব বর্মন নামে এক ব্যক্তি নিজেকে ঢাকা মেডিকেলে চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দেন। পরে আমরা আমাদের রোগীর প্রেসক্রিপশনে একটি ইনজেকশনের নাম লিখে দিয়ে প্রথমে ১০০ টাকা দাবি করেন। পরে আমাদেরকে বলেন ইনজেকশন পুশ করতে আরও ৫০০ টাকা লাগবে , সেই সাথে আপনাদের মোবাইল দিতে হবে ছবি তুলে প্রেসক্রিপশন বড় চিকিৎসককে দেখাতে হবে।

তিনি আরো জানান,এই কথা বললে আমার সন্দেহ হয়, ওই ব্যক্তিকে দাঁড়িয়ে আমরা হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব থাকা আনসার সদস্যদের সহায়তায় সজীব বর্মন কে ধরে ফেলি।পরে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে, সে ভুল করেছে এবং আমাদের কাছে ক্ষমা চায়। তিনি আরো বলেন, ইনজেকশন আমার শ্বশুরের দেহে পুশ করলে আজকে বড় ক্ষতি হয়ে যেত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেদায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ সেলিম মিয়া জানান, অভিযুক্ত ওই ব্যক্তিকে আনসার সদস্যরা হাসপতলের ২০০ নং ওয়ার্ড থেকে আটক করে।ঐ ব্যক্তি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন।পরে আমরা ওই অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, অভিযুক্ত ওই ব্যক্তিকে আমাদের ক্যাম্পে রাখা হয়েছে। পরে আমরা শাহবাগ থানার পুলিশকে জানানো হলে শাহবাগ থানা থেকে পুলিশ আসলে পুলিশের কাছে হস্তর করা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরো জানান,আটক সজীব বর্মনের বাসা ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার বিনয় বর্মনের সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোগীদের ভোগান্তি বিবেচনায করে কমপ্লিট শাটডাউন’কর্মসূচি স্থগিত

গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন

চলমান যুদ্ধে বড় পতনের মুখে ইসরায়েলের অর্থনীতি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক নিহত