টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে যাত্রী বেশে দুই যুবক রিক্সাচালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাই

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 18, 2025 11:49 am

রাজধানীর পল্টন থানাধীন জিপিও সামনে ধারালো অস্ত্রের আঘাতে মোঃমেহেদী হাসান (৩৩) নামের অটো রিক্সা ছিনতাই।

শনিবার(১৮ অক্টোবর)ভোরের দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা (পথচারী) ওসমান গনি জানান,পল্টনে জিপিও সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গুলিস্তান থেকে যাত্রি বেশি দুই যুবক রিক্সা ভাড়া নিয়ে পল্টন জিপির সামনে আসলে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়,পরে আমরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আহত মেহেদির গ্রামের বাড়ি, বরিশাল জেলার কতোয়ালি থানার হরিণা সোনিয়া এলাকার দুলাল হাওলাদারের সন্তান।বর্তমানে মুগদা
শামীমের গ্যারেজ থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,পল্টনের জিপিও থেকে এক রিক্সা চালক গুরুতর আহত হয়ে এসেছে। জানা যায় ছিনতাইকারীরা তার অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়।তাকে ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, জানতে চেয়ে চিঠি ইসির কাছে ‘‘ব্রিটিশ বাংলাদেশি ফোরাম’’

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান, বিদেশী পিস্তল ও গুলিসহ আটক-২

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীব-কে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ‘‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’’