টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শশীদলে ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো ১০০ কেজি গাঁজা, আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
October 20, 2025 3:15 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃত আসামি মো: কাউছার (৩০) উপজেলার শশীদল ইউপির শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং নূরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উত্তর শশীদল গ্রামের নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশ ঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরো ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। পলাতক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরদেহ সনাক্তে চেষ্টা চলছে

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

নকআউট পর্বে কানাডাকে উড়িয়ে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর মিথ্যা অপহরনের মামলা। বাবা সাবেক সেনা কর্মকর্তার প্রভাব খাটানোর অভিযোগ

কুমিল্লায় আগষ্টে ১১ খুন চুরির মামলা ৩৫টি

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

প্রশাসন হেডকোয়ার্টার কারা অধিদপ্তরের কর্মর এআইজি আবু তালেব মৃত্যু