টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

প্রতিবেদক
এ কে পলাশ
October 23, 2025 4:49 pm

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই নিহত হলেন ২ বন্ধু।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) ও একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল ও শামীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা সড়কের পাশে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন- নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল তারা। দাউদাকান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ১ দিন আগে সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে!!

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হয়। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

‘দল ও দেশের দুঃসময়ে কখনো আদর্শচ্যুত হননি জমির উদ্দিন সরকার’

বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আসিফ নজরুল

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজের ৭৩ পরীক্ষার্থীর সবাই ফেল

হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ

পশ্চিম গুজরা সৎসঙ্গ শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মহা-মহোৎসব উদযাপন

প্রলোভনে রোগীর কাছ থেকে অর্থ আদায়, হৃদরোগ হাসপাতালে দালাল আটক

ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান