রাজধানী হাজারীবাগে ভাগলপুর এলাকার একটি ভবনের ছয়তলার ছাদে খেলার সময় নিচে পড়ে অর্কিত রাজবংশী(০৫) নামে এক শিশুর মৃত্যু।
মঙ্গলবার(২৮ অক্টোবর)বিকেল সোয়া ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অর্কিতর মা অন্তরা রাজবংশী জানান আমার ছেলে বাসার ৬তলার ছাদে খেলার সময় পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তুমি আরো জানান, আমাদের নিজ বাসা হাজারীবাগের ভাগলপুর লেনের ১২০ নং বাসার রানা রাজবংশীর ছেলে। আমাদের একটা মাত্রই সন্তান।ওর বাবা একটি ওষুধ ফার্মাসিতে কাজ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















