টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ, এবং  ন্যায়বিচার থেকে বঞ্চিত! 

প্রতিবেদক
এ কে পলাশ
November 2, 2025 12:40 pm

কুমিল্লায় ২ নভেম্বর আন্তর্জতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫ পালন করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লা। দিবসটি উপলক্ষে নির্যাতিত সাংবাদিকদের সম্মননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (২ ননভেম্বর) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ. কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি বা হত্যার ঘটনায় অনেক ক্ষেত্রেই তদন্তে দুর্বলতা থাকে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হয় না। যখন অপরাধীরা শাস্তি পায় না, তখন তারা আরও উৎসাহিত হয়। দেশের আলোচিত সাগর-রুনি হত্যা মামলার বিচার এখনও শেষ না হওয়া এর একটি বড় উদাহরণ। কুমিল্লার সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতা ও প্রভাব অনেক সময় দেখা যায়, হামলাকারী বা নির্যাতনের পেছনে রাজনৈতিক বা প্রশাসনিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকেন। তাঁদের ক্ষমতা বা প্রভাবের কারণে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ,দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার রির্পোটার জাহিদ হাসান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহামুদ পারভেজ, দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন,কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। আরো বক্তব্য রাখেন দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ শহীদুল্লাহ, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম হাসান, দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, কলামিস্ট ও লেখক ডাঃ আবদুল আউয়াল সরকার।
বক্তরা বলেন,বর্তমানে সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

আন্তর্জতিক নির্যাতিত সাংবাদিক দিবসের তাৎপর্য তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। পরে সাম্প্রতিক গত একবছরে হামলা মামলা ও নির্যাতনের শিকার ১০জন সাংবাদিকে ফুলের মালা পড়িয়ে ও সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়ে সম্মননা প্রদানকরা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’— হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মানুষের ঢল, পথে পথে সভা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান

রাধানীতে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির মরাদেহের নিখোঁজ মাথা উদ্ধার

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

শেষ ম্যাচে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন

এবার থাকছে বড় চমক,‘‘নবম পে স্কেলে’’