টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 3, 2025 10:32 am

নিজস্ব প্রতিবেদক: “জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে গিয়ে লাঠি ও হেলমেট নিয়ে মাঠে থাকা মিরপুরের যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল যেন মিরপুর থানা কৃষকদলের আহবায়ক মো: শহীদ” এমন অভিযোগ খোদ কৃষক দলের নেতাকর্মীদের ।

সাংবাদিকদের হাতে আসা বেশ কিছু ছবিতে দেখা যায় যুবলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা ছিল মামুনের।এছাড়াও ৫ ই আগস্ট এর আগে মামুন সরাসরি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর খোলস বদলাতে মরিয়া হয়েছেন যুবলীগ নেতা মামুন।

অভিযোগ রয়েছে মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক ইব্রাহিম ও সদস্য সচিব হারুন এর মাধ্যমে কনভেন্স করে যুবলীগ নেতা মামুন কৃষকদলে পাড়ি জমাচ্ছে এমনকি কমিটিতে ঢোকারও পায়তারা করছে।

এতে কৃষকদলের ত্যাগী নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছে এতদিন আমরা রাজপথে ছিলাম, অথচ আজকে আওয়ামী লীগের দোসররা টাকার বিনিময়ে সব ম্যানেজ করে বিএনপি তথা কৃষকদলে ভিড়ছে। আমরা দলের হাই কমান্ডের কাছে অনুরোধ করব টাকার বিনিময় কোন আওয়ামী লীগের দোসরদের যেন দলে না ভিড়ানো হয়।

মিরপুর থানা কৃষকদলের একাধিক নেতা অভিযোগ করে আরো বলেন, বিএনপি’র অন্য কোন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে যুবলীগ নেতা মামুন মিশতে না পারায় কৃষকদলে ভিড়ছে। এখন দেখা যায় যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল যেন মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মো: শহীদ। বিভিন্ন প্রোগ্রামে মিরপুর থানা কৃষকদলের আহবায়কের সাথে যুবলীগ নেতা মামুনকে দেখা যায়।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে লাঠি হেলমেট হাতে আমাদের দমন করেছে যারা তাদের থাকার কথা কারাগারে, অথচ তাদের দেখছি এখন কৃষকদলের বড় নেতাদের সাথে ছবি। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করব জুলাই আগস্ট এ তান্ডব চালানো কেউই যেন বিএনপির সাথে মিশতে না পারে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা মহানগর উওর কৃষক দলের এক নেতা জানান, কোন হাইব্রিড বা আওয়ামী লীগের দোসরদের কৃষক দলে রাখা হবে না। যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মিরপুর থানা কৃষকদলের আহ্বায়ক কে ফোন দিলে বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্য, চিকিৎসা ও সেবা ব্যাহত!

প্রেমের টানে ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“সময় চাই” স্লোগানে ৪৭তম বিসিএস লিখিত পিছিয়ে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের আন্দোলন

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের

আমতলী বাজারে লীজকৃত জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

যুক্তরাজ্যে ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন