টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক

প্রতিবেদক
এ কে পলাশ
November 7, 2025 2:48 pm

কুমিল্লা নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের আলো ও রাইজিংবিডি-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক রুবেল মজুমদার বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখা থেকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দৈনিক কুমিল্লা’র অস্থায়ী অফিসে জরুরি সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরান এবং সমিতির অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রুবেল মজুমদার দীর্ঘ ১০ বছর ধরে কুমিল্লা ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। তিনি বহুবার জাতীয় পর্যায়ে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর তিনি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “তাঁদের আস্থা ও ভালোবাসা আমার জন্য সবসময় প্রেরণার উৎস হবে। নবগঠিত কমিটির সকল সদস্যের সহযোগিতা ও দোয়া আমাকে আমার দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার আশা প্রকাশ করেছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বনানীর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

তিতুমীর কলেজের বিপরীতে আবাসিক হোটেলের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো স্পেন