টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর প্রতিবাদ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
November 9, 2025 5:27 pm

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর নোটিশের প্রতিবাদ জানিয়েছেন আল আমিন হক বাবু।তিনি বলেন- আমি সংগঠনের শৃঙ্খলা মেনে সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে আসছি।

কিন্তু একটা চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবু আরও বলেন- আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত শনিবার (৮ নভেম্বর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ তিতাস উপজেলা ছাত্রদলের দায়িত্বে থাকাকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে আল আমিন হক বাবুর বিরুদ্ধে। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।এবিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আল আমিন হক বাবু। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই সব কিছু মিথ্যা অভিযোগে যদি সত্য হয়, রাজনীতি করবো না চ্যালেঞ্জ। এসব করে আমার লক্ষ পরিবর্তন করা যাবে না। সাময়িক প্রশ্নবিদ্ধ করা হলেও জনগণের কাছে চিরস্থায়ী বদনাম হবে না। দলের জন্য পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে তিতাস উপজেলা ছাত্রদলের পূর্বসংস্কারের উপহার এভাবে পাচ্ছি। আল্লাহ ভরসা।”
অভিযোগ প্রসঙ্গে তিনি আরও লেখেন, “১৫ লক্ষ টাকার অফার পেয়ে আমাকে সরিয়ে টাকা ওয়াল খুঁজে কী বোঝাতে চাইছেন? তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আয় তখনো করি নাই, এখনো না। ইনশাআল্লাহ অসৎ লোকের পরিকল্পনা কখনো পূরণ হবে না। আল্লাহ সকল পরিকল্পনার মহাপরিকল্পনাকারী।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫

বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

কালীগঞ্জে গোপন ড্রামে গাঁজা লুকিয়ে রাখার অভিযোগে নারী আটক

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন দাখিল

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মাহমুদুল ইসলাম ও ২২ লাখ টাকা লুটপাট

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া