টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল ও ফেনীর মহিপালে দুই বাসে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 13, 2025 6:49 am

টাঙ্গাইলের বাসাইলে এবং ফেনীর মহিপালে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের ভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাত ১২টার দিকে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ওই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এর মধ্যেই হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, চালক ও হেলপার জানিয়েছেন, বাসের পেছনে একটি শব্দ শোনার পরপরই আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে নিরাপদে চলে যায়।

এদিকে, ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চলন্ত ট্রেনে হারিয়ে যাওয়া জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার; গ্রেফতার ০২

মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন নিকেজে বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

আটলাসের সিংহদের গর্জনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’

ত্যাগ, সাহস ও আদর্শের প্রতীক— সাভারের তরুণ নেতা নাহিদুল ইসলাম নাহিদ

দু’দিনে ট্রাফিক আইনে ২ হাজার ৫৫০ মামলা, ৮৬৫ গাড়ি ডাম্পিং

কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা

বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

কুমিল্লায় ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা

বিশ্বকাপ ফুটবলে নজিরবিহীন নিরাপত্তায় রোবট কুকুর