আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। ঢাবি এলাকায় বিশাল জমায়েত করছে শিবির।
মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্তর ও আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করছে তারা। ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে আওয়ামী নাশকতা ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহবান জানিয়েছে শিবির।
এদিকে, রামপুরা ও উত্তরার চারটি পয়েন্টে অবস্থান নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এছড়া ঢাকা- ১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়।


















